নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে: নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে: নাহিদ ইসলাম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার ১৭ ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা পদ ছাড়া নিয়ে তিনি বলেন, পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না।

তিনি বলেন, নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।

Scroll to Top