হৃদরোগের ফলোআপ চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন – DesheBideshe

হৃদরোগের ফলোআপ চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন – DesheBideshe

হৃদরোগের ফলোআপ চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন – DesheBideshe

ঢাকা, ৩০ এপ্রিল – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হৃদরোগের ফলোআপ চিকিৎসার জন্য আগামী ৯ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই তার এই সফরের অনুমতি প্রদান করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির এই সফর সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এই সফরে তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল থাকার কথা রয়েছে। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সফরসূচি অনুযায়ী আগামী ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য যে গত ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। সেই অস্ত্রোপচার পরবর্তী স্বাস্থ্যগত অবস্থা মূল্যায়নের জন্যই এই ফলোআপ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬

Scroll to Top