নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য | চ্যানেল আই অনলাইন

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য | চ্যানেল আই অনলাইন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তৃতীয় দফায় ৩ মাসের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মগবাজারে জামায়াতের দলীয় অফিসে ১১ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ৭ টি বিভাগে সমাবেশ করবে ১১ দল। এরমধ্যে ১৬ মে রাজশাহী, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে সমাবেশ করবে তারা। আর অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছেন ১১ দল।

হামিদুর রহমান আযাদ বলেন, সরকারি দলের ছাত্র সংগঠনের নৈরাজ্যের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নে সরকার শুরুতেই ন্যাক্কারজনক কাজ করছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের মতকে উপেক্ষা করে সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। মেজরিটির শক্তি কাজে লাগিয়ে সংবিধান সংশোধন প্রক্রিয়া শুরু করছে, তার নিন্দা জানায় ১১ দল।

Scroll to Top