২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। যা চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড।
রোববার ১১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুজন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৩০৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৭৫ জন। এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সারা দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




