রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক – DesheBideshe

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক – DesheBideshe


রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ মাদক – DesheBideshe
ডিএমপি

ঢাকা,০৮ নভেম্বর- রাজধানীর বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৬৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৪ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জন রয়েছেন।

অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এস এম/ ০৮ নভেম্বর ২০২৬

Scroll to Top