জয় শাহই থাকছেন এশিয়ান ক্রিকেটের প্রধান

জয় শাহই থাকছেন এশিয়ান ক্রিকেটের প্রধান

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএমে সদস্য ক্রিকেট বোর্ডের প্রধানেরা এসিসির বিভিন্ন আর্থিক ও পরিচালনা-সংক্রান্ত সিদ্ধান্ত ও কার্যক্রম অনুমোদন নিয়ে আলোচনা করেন। এবারের সভায় প্রথমবারের মতো সদস্য হিসেবে যোগ দিয়েছে জাপান ও ইন্দোনেশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ ছাড়া তাজিকিস্তান ক্রিকেট ফেডারেশনকে সাময়িক সদস্যপদ দেওয়া হয়েছে। দেশটির ক্রিকেটকাঠামো পরিদর্শন শেষে স্থায়ী সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে এসিসির সদস্যসংখ্যা ২৫। এর মধ্যে টেস্ট খেলুড়ে পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান পূর্ণ সদস্য।

Scroll to Top