মিছিল থেকে ড. মঈন খান আটক

মিছিল থেকে ড. মঈন খান আটক
Fresh Add Mobile

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আটক হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে তাকে পুলিশ তাকে আটক করে।

BkashBkash

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ড. মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জেনেছি। তবে বিস্তারিত জানতে পারিনি।

বিএনপির সূত্র জানায়,আব্দুল মঈন খানের পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এক কর্মীসহ তিনজনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে পুলিশ। এছাড়াও ওখানে মিছিল থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ চারজনকে আটক করা হয়েছে।

Reneta JuneReneta June

এরআগে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করে বিএনপি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদকে ডামি নির্বাচনের অবৈধ সংসদ দাবি করে অধিবেশন শুরুর দিন ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কর্মসূচি ঘোষণা করেন।

Scroll to Top