এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, গতকাল বেলা দুইটার দিকে মিছিল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে স্লোগান দেন। সাত কর্মদিবসের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়ন করবেন বলে হুঁশিয়ারি দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকটি মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠিসোঁটা ও অন্য দেশি অস্ত্র দেখা যায়। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।





