এই সংসদ জনগণের নয়: রিজভী

এই সংসদ জনগণের নয়: রিজভী

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হচ্ছে আজ। অদ্ভুত সরকারের অভিনব কিসিমের অদ্ভুত এই সংসদের সব সদস্যই এক দলের। এই সংসদে বিরোধী দল কারা হবে, তারা কে কী বলবে-করবে, স্বতন্ত্রদের ভূমিকা কী হবে—সবকিছুই পুতুল খেলার মতো। সুতার গোড়া ধরে রাখবেন একজন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তথাকথিত দ্বাদশ জাতীয় সংসদকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়। নামে, বেনামে ও ছদ্মনামে এই সংসদের সবাই আওয়ামী লীগের লোক।

Scroll to Top