ব্রাজিলে ছোট আকারের বিমান বিধ্বস্তে নিহত ৭

ব্রাজিলে ছোট আকারের বিমান বিধ্বস্তে নিহত ৭

ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের প্রাণ গেছে। গতকাল রোববার দক্ষিণ-পূর্ব মিনাস জেরাইস রাজ্যের খনির শহর ইতাপেভায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

প্রতিবেশী সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর সেটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁদের ধারণা, এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি মাঝ আকাশে ভেঙে যাওয়ার পর বিধ্বস্ত হয়েছে।

Scroll to Top