রাখাইন থেকে মর্টার শেল ও গুলি এসে পড়েছে এপারে

রাখাইন থেকে মর্টার শেল ও গুলি এসে 
পড়েছে এপারে

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গতকাল ঢাকায় সাংবাদিকদের বলেছেন, রাখাইনে দুই পক্ষের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কোনো রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেনি।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ব্যাপারে জাতিসংঘ কোনো অনুরোধ জানিয়েছে কি না জানতে চাইলে গোয়েন লুইস বলেন, এ ধরনের কোনো অনুরোধ জানানো হয়নি।

গোয়েন লুইস গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Scroll to Top