৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করে। এর বাইরে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন। আগামীকাল মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে।
স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদে ভূমিকা রাখার আহবান জানিয়ে সরকারপ্রধান বলেন, সরকারি দলের বাইরে যাঁরা থাকেন, তাঁদের অনেক সুবিধা থাকে। যেকোনো বিলের ওপরই কথা বলার সুযোগ থাকে। এখানে অনেক প্রবীণ সংসদ সদস্য আছেন, তার ওপর সরকার প্রতিবারই সংসদ নির্বাচনের পর ওরিয়েন্টেশন কোর্স করিয়ে থাকে। কাজেই এটাকে (সংসদ) অর্থবহ করা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।




