এ হামলার পেছনে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে—এমন অভিযোগ তুলে বাইডেন বলেছেন, ‘হামলার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। তবে আমরা জানি সিরিয়া ও ইরাকে তৎপর ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।’
হামলায় নিহত তিন সেনাকে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘আমরা তাঁদের পরিবারের প্রতি আমাদের পবিত্র দায়িত্ব পালন করে যাব। আমরা তাঁদের বীরত্ব ও সম্মানের মূল্য দেওয়ার চেষ্টা করব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের যে প্রতিশ্রুতি ছিল, তা আমরা ধরে রাখব।’




