আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ

এর আগে রিটের ওপর ২১ জানুয়ারি শুনানি হয়। সেদিন আদালত এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠে।

আদালতে রিটের পক্ষে মনোজ কুমার ভৌমিক নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

রিট আবেদনকারীর যুক্তি, উৎপাদন এলাকায় সরকার বাজারকাঠামো করবে—এটিই কৃষি বিপণন আইনের অন্যতম উদ্দেশ্য। ২০১৮ সালের ওই আইনের ৪(ছ) বিধান অনুসারে সুষ্ঠু বিপণনের স্বার্থে কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার অবকাঠামো, গুদাম, হিমাগার ইত্যাদি নির্মাণ ও ব্যবস্থাপনা জোরদার করবে। কৃষি অধিদপ্তর এই কাজগুলো করতে বাধ্য। কিন্তু বিধানটির দৃশ্যমান বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলেছে, নতুন সরকার গঠিত হয়েছে। নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী এসেছেন। তিনি ইতিমধ্যে কিছু উদ্যোগও নিয়েছেন। আইনের উদ্দেশ্য পূরণে আইনের অধীন সংঘটিত অপরাধের ক্ষেত্রে বিধান অনুসারে ভ্রাম্যমাণ আদালত দণ্ড আরোপ করতে পারে।

Scroll to Top