পণ্যবাহী জাহাজে হুথিদের মিসাইল হামলা, বাংলাদেশি নাবিকসহ ২৩ জনকে উদ্ধার | চ্যানেল আই অনলাইন

পণ্যবাহী জাহাজে হুথিদের মিসাইল হামলা, বাংলাদেশি নাবিকসহ ২৩ জনকে উদ্ধার | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

আবারও সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘মার্লিন লুয়ান্ডা’ নামক জাহাজটিতে এক বাংলাদেশি নাবিকসহ মোট ২৩ জন ছিলেন। তাদের নিরাপদে উদ্ধারে অভিযান পরিচালনা করে ভারতীয় নৌবাহিনী।

রোববার ২৮ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর রণতরী ‘আইএনএস বিশাখাপত্তনম’ এডেন উপসাগরে ক্ষতিগ্রস্ত জাহাজের আবেদনে সাড়া দিয়ে তাদের উদ্ধার করে।

BkashBkash

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় ‘মার্লিন লুয়ান্ডা’ নামক পণ্যবাহী জাহাজটিতে গতকাল আগুন ধরে যায়। সেই জাহাজে ছিলেন ২২ জন ভারতীয় এবং ১ বাংলাদেশি নাবিক। যদিও সেই জাহাজটি ভারতীয় ছিল না, জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ছিল। তবে সাহায্যের আবেদন জানিয়েছিলেন জাহাজের ক্যাপ্টেন। সেই ডাকে সাড়া দিয়েই ঘটনাস্থলে পৌঁছায় আইএনএস বিশাখাপত্তনম।

ভারতীয় নৌবাহিনীর এক অফিসার বলেন, সাহায্যের আবেদন শুনতেই ঘটনাস্থলে পৌঁছায় আইএনএস বিশাখাপত্তনম। সেই রণতরী এডেন উপসাগরেই মোতায়েন ছিল। এই হামলার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Reneta JuneReneta June

মার্কিন সেন্ট্রাল কমান্ড এই হামলা প্রসঙ্গে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ইয়েমেন থেকে হুথিরা এই মিসাইল হামলা চালিয়েছিল জাহাজটির ওপর।

জানা যায়, জাহাজের উদ্ধারকাজে ভারতীয় রণতরীর পাশাপাশি সাহায্য করে আমেরিকার ‘ইউএসএস কারনেই’। এডেন উপসাগরে ছিল সেই জাহাজটিও। সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মার্কিন রণতরী। উদ্ধারকাজের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রদান করে সাহায্য করে মার্কিন রণতরী। এছাড়াও ঘটনাস্থলে একটি ফরাসি রণতরীও এসে পৌঁছায় বলে জানা যায়। উদ্ধারকাজে তারাও সাহায্য করে।

Scroll to Top