পাকিস্তানে ভোটের প্রচারে নেই ইমরানের দল 

পাকিস্তানে ভোটের প্রচারে নেই ইমরানের দল 

পাকিস্তানের সাধারণ নির্বাচন হতে যাচ্ছে ৮ ফেব্রুয়ারি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর নির্বাচনী আসন পাঞ্জাবের মিয়ানওয়ালিতে ব্যাপক জনপ্রিয় মুখ। শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার। কিন্তু এবারের নির্বাচনে ইমরান খান বা তাঁর দলের কোনো পোস্টার সহজে চোখে পড়ে না।

মিয়ানওয়ালিতে তো নয়ই। নির্বাচনের আগেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নির্বাচনী প্রচারে যে ধরনের বাধা দেওয়া হয়েছে, তাতে তাদের প্রচার কর্মসূচি ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। অভিযোগ উঠেছে, এর পেছনে রয়েছে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী।

ইমরানের আসন মিয়ানওয়ালিতে পিটিআই থেকে তাঁর বদলে দলীয় প্রার্থী হয়েছেন ৬১ বছর বয়সী জামাল আহসান খান। তিনি বলেন, ‘আমাদের দলের কর্মীরা নিপীড়নের শিকার হচ্ছেন। আমি নিজেও হত্যার হুমকি পেয়েছি। আমার জীবনে কখনো এ ধরনের তীব্র হুমকির নির্বাচনের মুখোমুখি হইনি।’

Scroll to Top