১৫ বছর পর সেই পন্টিং এবার অস্ট্রেলিয়া–ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে, আর ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা ৩৫ বছর বয়সী রোচ সম্ভবত শেষবার অস্ট্রেলিয়া সফর করছেন। গতকাল ব্রিসবেনের গ্যাবায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এই দুজনকে আবার একত্র করে সিরিজের সম্প্রচার প্রতিষ্ঠান ‘চ্যানেল ৭’। সেখানে এক আলোচনায় ২০০৯ সালের স্মৃতিতে ফিরে যান পন্টিং। রোচের পাশে দাঁড়িয়েই মজা করে বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, কেমার (রোচ), ওই স্পেলের কারণে তুমি এখনো আমার কাছে দেড় মিলিয়ন (১৫ লাখ) ডলার ঋণী। কারণ, এরপরই আইপিএল নিলামে তোমাকে নেওয়া হয়।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সিরিজে রোচের পারফরম্যান্স দেখে তাঁকে কিনে নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্স। ২০১০ সালে আইপিএলে অভিষেক হয় তাঁর। পন্টিং মজা করে বলা কথাগুলোর মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছেন। পন্টিংয়ের কথা শুনে রোচও রসিকতা করে বলেন, ‘আপনি কিন্তু (ওই স্পেলটা) আরও ভালোভাবে সামলাতে পারতেন!’


