কিন্তু এরপর আবারও ম্যাচে ফিরে আসে ভিয়ারিয়াল। ৮৪ মিনিটে তাদের তৃতীয় গোলটি এনে দেন গনসালো গিদেস। ম্যাচ শেষ হতে পারত সমতা নিয়েই। কিন্তু শেষ দিকে টানা দুই গোল করে ম্যাচের তিন পয়েন্ট জিতে নেয় ভিয়ারিয়াল। যোগ করা সময়ের নবম মিনিটে আলেক্সান্ডার সরলথ আর ১২তম মিনিটে হোসে মোরালেস গোল করে বার্সেলোনাকে হতাশায় ডোবান।
২০২০ সালের আগস্টে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার পর এই প্রথম যে কোনো প্রতিযোগিতায় এক ম্যাচে পাঁচ গোল করল বার্সেলোনা। আর ঘরের মাঠে দলটি পাঁচ গোল হজম করল ১৯৯৪ সালে স্প্যানিশ সুপার কাপে রিয়াল জারাগোজার কাছে ৪-৫ গোলের পর প্রথম।
২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৪, অবস্থান তিনে। ৫৪ নিয়ে সবার আগে রিয়াল মাদ্রিদ। ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।


