কমদামে মাংস বিক্রি করায় হত্যার হুমকি, গ্রেফতার দুই

কমদামে মাংস বিক্রি করায় হত্যার হুমকি, গ্রেফতার দুই

রাজধানীর শাহজাহানপুরের আলোচিত গরুর মাংস ব্যবসায়ী খলিলকে কম দামে মাংস বিক্রি করায় ছেলেসহ গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন ওই ব্যবসায়ী।

এবার হুমকি দেওয়ার ঘটনায় জড়িত হুমকি দাতা ও নির্দেশদাতাকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, কম দামে মাংস বিক্রি করায় ব্যবসায়ী খলিলকে হত্যা হুমকিদাতা ও নির্দেশদাতাকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ ।

গ্রেফতারকৃতদের বিষয় এখনো বিস্তারিত কিছু জানান নি এই কর্মকর্তা।

Scroll to Top