এ প্রতিযোগিতায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে কুইজ অনুষ্ঠিত হয়। এতে ১০ জন করে সেরা ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন টি কে গ্রুপের মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মাদ মোফাচ্ছেল হক। তিনি বলেন, ব্যবসার পাশাপাশি তাঁরা শিক্ষা, চিকিৎসা ও মনন বিকাশে কাজ করছেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন দেশের বাইরেও হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা বলেন, সবাই বিজয়ী। বিজয়ী মনোভাব নিয়ে পথ চলতে হবে।
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষকদের কথা মনে রাখতে হবে, তাঁদের সম্মান করতে হবে।



