ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার আইনের প্রভাষক জুলিয়েট ম্যাকইনটায়ার বলেন, ‘আমার কখনোই মনে হয়নি, আদালত যুদ্ধবিরতির আদেশ দিতে যাচ্ছেন।’
ম্যাকইনটায়ার বলেন, ‘আদালত বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের চূড়ান্ত পর্যায়টা কী, সে প্রশ্নে আমরা যুক্ত হতে পারি না। তাই যুদ্ধবিরতির বিষয়ে আমরা কোনো কিছু বলতে যাচ্ছি না।’
আদেশে লক্ষণীয়ভাবে ‘আত্মরক্ষা’ শব্দটির উল্লেখ ছিল না। গাজার অবনতিশীল পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের বিষয়ে এতে জোর দেওয়া হয়েছে।
আদালতের আদেশকে ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দোর। তবে দক্ষিণ আফ্রিকার এই শীর্ষ কূটনীতিক বলেছেন, আদালত স্পষ্টভাবে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন—এমনটা চেয়েছিলেন তিনি।




