সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণের নাম সাহিদ আহমদ (২৫)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের লাল মিয়ার ছেলে।



