নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তিতে তিন দিনব্যাপী উত্সব

নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তিতে তিন দিনব্যাপী উত্সব

উৎসবে স্বাগত বক্তব্য দেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নটর ডেম কলেজের বিভিন্ন কার্যক্রম ও এর উদ্দেশ্য তুলে ধরেন তিনি।

এরপর বক্তৃতা রাখেন হলিক্রস উপাসকমণ্ডলীর সুপিরিয়র জেনারেল ব্রাদার পল ব্যানার্জিক, সিএসসি। তিনি নটর ডেম কলেজের ৭৫ বছরের ইতিহাস মূল্যায়ন করেন।

উত্সবের প্রথম দিনে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা-ভাবনা সামনে রেখে বাংলাদেশে শিক্ষা কার্যক্রমে নটর ডেম কলেজের অবদান ব্যাখ্যা করেন।

Scroll to Top