উত্তর: বিসিএসকে লক্ষ্য করে ২০২১ সাল থেকে জোরেশোরে প্রস্তুতি শুরু করি। সহকারী জজ পদে আগে একবার পরীক্ষা দিয়েছিলাম, তাই রিভিশন দিয়ে স্নাতকের পড়াশোনার ওপর ভরসা করেছি। বেশি চাপ যাতে না হয়, এ জন্য ব্যাংকের চাকরির বই কিনেছিলাম মাত্র দুইটা, যাতে বিসিএসের প্রস্তুতিতে বেশি প্রভাব না পড়ে। নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করেছি। ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে নভেম্বর পর্যন্ত প্রতিদিনই কিছু না কিছু পড়েছি। ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করেছি। বইয়ের আকার দেখে ভয় পাইনি। ৩০০ পৃষ্ঠার বই প্রতিদিন ১০ পৃষ্ঠা পড়লে ৩০ দিনে শেষ। এভাবে ছোট করে দেখতাম লক্ষ্যটাকে। মনোযোগী থেকেছি। মোটামুটি এভাবেই আমার একটা পাঁচমিশালি প্রস্তুতি হয়ে যায় বিসিএস, ব্যাংক আর জুডিশিয়ারির জন্য।
বিসিএসকেন্দ্রিক পড়াশোনা করলে সব চাকরির প্রস্তুতি হয়ে যাবে



