প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, আজ আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে করা আরও দুটি মামলার জামিন শুনানি হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাস ভবনে হামলার মামলায় তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তবে পল্টন থানার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। ১০ মামলার মধ্যে ৯ মামলায় জামিন পেলেন তিনি।
এর আগে একই আদালত থেকে পৃথক আট মামলায় জামিন পান আমির খসরু মাহমুদ চৌধুরী।
গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।




