ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব

ইসরায়েলের দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গুতেরেস বলেন, গত সপ্তাহে ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের স্পষ্ট ও বারবার প্রত্যাখ্যানের বিষয়টি অগ্রহণযোগ্য।

গুতেরেস বলেন, এই প্রত্যাখ্যান, ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকারকে অস্বীকার করা একটি সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত করবে, যা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ভয়, ঘৃণা ও সহিংসতার অন্তহীন চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার সমাধানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্রীয় সমাধান।

গুতেরেস বলেন, গাজার জনগণ ইতিহাসের নজিরবিহীন মাত্রা ও গতিতে বিনাশের শিকার হচ্ছে। গাজার জনগণের সমষ্টিগত শাস্তিকে কোনো কিছুই ন্যায্যতা দিতে পারে না।

Scroll to Top