বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৪৯%

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৪৯%

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৭ হাজার ৫২৬ কোটি ডলার বা ৭৫ দশমিক ২৬ বিলিয়ন ডলার। গত বছরের জানুয়ারিতে সরকারের বিদেশি ঋণ স্থিতি ছিল ৭২ দশমিক ২১ বিলিয়ন বা ৭ হাজার ২২১ কোটি ডলার, মার্চে তা বেড়ে হয় ৭৩ দশমিক ৫৫ বিলিয়ন বা ৭ হাজার ৩৫৫ কোটি ডলার। জুনে আরও বেড়ে দাঁড়ায় ৭৫ দশমিক ৮৫ বিলিয়ন বা ৭ হাজার ৫৮৫ কোটি ডলারে।

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন যে বিদেশি ঋণ পরিশোধ হচ্ছে, তা আগের নেওয়া। নতুন করে বিদেশি ঋণের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে উৎপাদনশীলতা ও বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াবে—এসব বিষয় বিবেচনা করা উচিত। তাহলে রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হবে না।

এদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার হিসাবেও ঋণ পরিশোধ অনেক বেড়ে গেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ঋণ বাবদ ১৭ হাজার ২৪০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গতবার এই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১০ হাজার ১৪০ কোটি টাকা।

Scroll to Top