বাবরকে পেলেও আজ রংপুর পায়নি সাকিব আল হাসানকে। চোটের চিকিৎসার জন্য তিনি আছেন সিঙ্গাপুরে। বাবর এসে সাকিবকে না পেলেও একই দলে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাঁকে। সিলেট-রংপুর ম্যাচের ফাঁকে টিভি সম্প্রচারকদের সে কথাই বললেন বাবর, ‘তিনি একজন কিংবদন্তি, খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর অনেক ভালো অভিজ্ঞতা আছে। আমার জন্য ভালো যে আমাদের একজন সাকিব আল হাসান আছেন।’
দীর্ঘ ভ্রমণ শেষে মাঠে নামার চ্যালেঞ্জটা যে সহজ ছিল না, সেটাও বলেছেন এই পাকিস্তানি তারকা, ‘দীর্ঘ বিমানযাত্রা শেষে এসেছি। এখানে আসার জন্য দুটি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রাম নিয়ে নিজেকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। যখনই খেলতে নামি, প্রত্যাশা সব সময়ই উঁচুতে থাকে। নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব।’



