তাইওয়ানের আকাশে আবারও সেই আলোচিত ‘চীনা বেলুন’

তাইওয়ানের আকাশে আবারও সেই আলোচিত ‘চীনা বেলুন’
Fresh Add Mobile

আবারও তাইওয়ানের আকাশে ‘চীনা বেলুন’র দেখা মিলেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ান প্রণালীর উপর দিয়ে ছয়টি রহস্যময় বেলুন উড়ে যেতে দেখেছে।

মঙ্গলবার ২৩ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ছয়টি বেলুনের মধ্যে একটি বেলুন দ্বীপরাষ্ট্রের উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গিয়েছে।

BkashBkash

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২৪ ঘণ্টাই চীনা সামরিক কার্যকলাপের উপর নজর রেখে চলেছে। ছয়টি বেলুনের মধ্যে একটিই তাইওয়ানের উপর দিয়ে উড়ে গিয়েছে। অন্য পাঁচটি বেলুন তাইওয়ানের উত্তর দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। দ্বীপরাষ্ট্রটির জমির উপরে ওড়েনি। ক্রমে সেগুলো পূর্বের আকাশে উধাও হয়ে যায়।

তাইওয়ান প্রণালী অঘোষিতভাবে চীন ও তাইওয়ানের মাঝে প্রাচীরের কাজ করে। প্রায়ই এর উপর দিয়ে চীনা যুদ্ধবিমান উড়তে দেখা যায়। ড্রোন, নজরদারি-বেলুনও প্রায় ঢুকে পড়ে এর আকাশসীমায়। তাইওয়ান বারবার চিনের দিকে আঙুল তুলেছে।

Reneta JuneReneta June

তাদের দাবি, এভাবে বেলুনের সাহায্যে তাদের দেশের উপরে নজরদারি চালাচ্ছে চীন।

Scroll to Top