পিঠে গুলিবিদ্ধ অনেকগুলো মরদেহ মাটিতে পড়ে ছিল

পিঠে গুলিবিদ্ধ অনেকগুলো মরদেহ মাটিতে পড়ে ছিল

ইসরায়েলি সেনাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে এই ফিলিস্তিনি নারী বলেন, ‘তারা (ইসরায়েলি সেনারা) আমাকে ও আমার মেয়েকে মারধর করে। আমাদের ধরে নিয়ে অন্য একটি জায়গায় রাখে। বন্দুক ও ছুরি দেখিয়ে হুমকি দেয়। আমাদের কাপড়চোপড় খুলতে বাধ্য করার পর তল্লাশি চালায়। বাজে ও অকথ্য ভাষায় আমাদের নানাভাবে গালিগালাজ করতে থাকে।’

উম ওদাই সালেম জানান, তাঁদের আকুতি সত্ত্বেও ইসরায়েলি সেনারা যেসব পুরুষকে ধরে নিয়ে এসেছিল, তাঁদের সবাইকে কাছ থেকে গুলি করে হত্যা করে। সালেম বলেন, ‘ওই ভবনে যে ১৯ জনকে হত্যা করা হয়, তাঁদের একজন ছিলেন আমার স্বামী।’

ভিডিও চিত্রে দেখা যায়, অনেকগুলো মরদেহ মাটিতে পড়ে আছে। তাঁদের পিঠ বুলেটবিদ্ধ। সবাইকে গুলি করে হত্যার পর সালেম তাঁর মেয়েকে নিয়ে যে ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন, সেখানে গোলাবর্ষণ করতে শুরু করে ইসরায়েলি বাহিনী। সালেমের এক মেয়ে বলেন, গোলার আঘাতে তাঁর তিন বছরের এক বোন মারা গেছে।

Scroll to Top