জাতীয় সংসদের হুইপ মাশরাফী | চ্যানেল আই অনলাইন

জাতীয় সংসদের হুইপ মাশরাফী | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি হবে।

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

নড়াইল-২ আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মাশরাফী। তিনি ১,৮৫,০৬১ ভোটের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে বিপুল ব্যবধানে জেতেন।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসা এ ক্রিকেটার নৌকা প্রতীকে পান ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি) প্রতীকে ৪,০৪১ ভোট পেয়েছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২,৬৩,৩২৭ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তার মোট প্রাপ্ত ভোট ছিল ২,৭১,২১০।

Scroll to Top