ন্যাটোর মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার ইঙ্গিত: রাশিয়া

ন্যাটোর মহড়া স্নায়ুযুদ্ধে ফিরে আসার ইঙ্গিত: রাশিয়া

আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ন্যাটোর বড় ধরনের মহড়াকে স্নায়ুযুদ্ধে ফিরে আসার চূড়ান্ত ও অপরবর্তনীয় ইঙ্গিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকসান্দার গ্রুশকো। গতকাল রোববার তিনি এসব কথা বলেন বলে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিলেন, আগামী সপ্তাহে মহড়া শুরু করছে ন্যাটো। কয়েক মাস ধরে এটি চলবে। গত কয়েক দশকের মধ্যে এটি হবে ন্যাটোর সবচেয়ে বড় মহড়া।

গ্রুশকো বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে, তার আরেকটি উপাদান এই মহড়া।’

Scroll to Top