মেটলাইফ চালু করল মোবাইল অ্যাপ ‘মাইলাইফ’

মেটলাইফ চালু করল মোবাইল অ্যাপ ‘মাইলাইফ’

গ্রাহকদের বিমা ক্রয়ের অভিজ্ঞতা সহজ করে তোলা এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে এজেন্টদের সক্ষমতা বৃদ্ধিতে এজেন্টদের জন্য সম্প্রতি ‘মাইলাইফ’ মোবাইল সেলস অ্যাপ চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। অ্যাপটি ব্যবহার করতে পারবেন মেটলাইফ বাংলাদেশের এজেন্টরা।

সম্প্রতি, রাজধানী ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে মাইলাইফ অ্যাপটি উন্মোচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জাফর সাদেক চৌধুরীসহ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থতি ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং ব্রাঞ্চ ম্যানেজারেরা। বিজ্ঞপ্তি

Scroll to Top