‘যেদিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে, পরের দিন বিদ্যালয় বন্ধ রাখা হবে’

‘যেদিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে, পরের দিন বিদ্যালয় বন্ধ রাখা হবে’

বিদ্যালয়ের সামনে ১৫ মিনিট অবস্থান করে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা অফিস থেকে ছুটির বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তবে তীব্র শীতের কথা ভেবে প্রভাতি শাখায় শ্রেণি কার্যক্রম ৭টা ৪৫ মিনিটের পরিবর্তে আজ থেকে ৮টা ১৫ মিনিটে নেওয়া হচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকবে।’

শহরের ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শেফালী খাতুন বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা মেনে আজ শৈত্যপ্রবাহের কারণে সব শ্রেণিতে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও আজ সকালে শীতের মধ্যে শিক্ষার্থীদের আসতে দেখা যায়। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অর্দৃতা অধিকারী বলে, ‘শৈত্যপ্রবাহের কারণে দেশের বিভিন্ন জেলায় মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরাও চাই, সরকারি নিয়ম আমাদের বিদ্যালয়েও যথাযথভাবে পালন করা হোক।’ একই শ্রেণির ছাত্রী ফাবিহা লামিছার ভাষ্য, ‘শীতকালে মর্নিং শিফটের ক্লাস সকাল সাড়ে ৭টার পরিবর্তে ৯টায় নেওয়া যায় কি না, তা ভেবে দেখতে অনুরোধ করছি।’

Scroll to Top