গাজা-ফিলিস্তিনের সার্বভৌমত্ব কোনভাবেই মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

গাজা-ফিলিস্তিনের সার্বভৌমত্ব কোনভাবেই মানবে না ইসরায়েল: নেতানিয়াহু
Fresh Add Mobile

গাজা এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব ইসরায়েল কোনভাবেই মানবে না বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে শুক্রবার নেতানিয়াহুকে এক ফোনালাপে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

BkashBkash

বাইডেন ফোনালাপের পরে বলেন, তিনি বিশ্বাস করেন যে নেতানিয়াহু ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার কিছু ব্যাপারের সঙ্গে একমত হতে পারেন। তবে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাফ জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরাইলের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে কোন আপস করা হবে না।

অন্যদিকে ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় ১শ ৬৫ ফিলিস্তিনি নিহত ও ২শ ৮০ জন আহত হয়েছেন। এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজারের কাছাকাছি।

Scroll to Top