ইরাকের একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
Fresh Add Mobile

পশ্চিম ইরাকের একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আল আসাদ নামের ওই বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

রোববার ২১ জানুয়ারি বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ঘাঁটিটি লক্ষ্য করে শনিবার কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তা। এসব ক্ষেপণাস্ত্রের কয়েকটি প্রতিরোধ করা হলেও কয়েকটি আঘাত হানে।

BkashBkash

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

এতে বলা হয়, হামলায় অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাদের ‘আঘাত কতটা গুরুতর তা দেখা হচ্ছে’। এছাড়াও হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন।

Reneta JuneReneta June

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘর্ষের পর ইরাকে অবস্থিত আল-আসাদ বিমান ঘাঁটিতে এ নিয়ে দু’বার হামলা হলো। গাজা যুদ্ধের শুরুতে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা প্রথম হামলা চালায়। এরপর থেকে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অন্তত ১৪০ বার আক্রান্ত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আরও শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বেশি ব্যবহৃত হয়েছে।

সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত মিলিশিয়া গ্রুপ ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক। শনিবার তারা এক বিবৃতিতে এই অঞ্চলের দখলদার আমেরিকানদের প্রতিরোধ করার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতির কথা জানায় গ্রুপটি। তারা গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘জায়নবাদীদের’ হত্যাযজ্ঞের কথাও উল্লেখ করে।

Scroll to Top