কিন্তু সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যারাবিক স্পোর্টসের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এ ম্যাচে রোনালদোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। চোটের কারণে রোনালদো এই ম্যাচে নাও খেলতে পারেন।
এএস জানিয়েছে, রোনালদো এই মুহূর্তে পায়ের পেশির চোটে ভুগছেন। ধারণা করা হচ্ছে, এই চোট থেকে সেরে উঠতে চিকিৎসা ও পুনর্বাসনে রোনালদোর দুই সপ্তাহ লাগতে পারে। যে কারণে মেসির ইন্টার মায়ামির সঙ্গে আল নাসরের ম্যাচে রোনালদোকে হয়তো দর্শক হয়েই থাকতে হতে পারে।


