চীনের স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চীনের স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

চীনের হেনান প্রদেশে একটি স্কুল ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ২০ জানুয়ারি চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে অগ্নিকাণ্ডের খবর রাত ১১টায় দমকল বিভাগকে জানানো হয়।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

BkashBkash

সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দমকলবাহিনী ঘটনাস্থলে রাত ১১টা ৩৮ মিনিটে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল আছে।

অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়। গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়।

Reneta JuneReneta June

গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে লোকজন বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে।

Scroll to Top