আজ থেকে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন – DesheBideshe

আজ থেকে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন – DesheBideshe

আজ থেকে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন – DesheBideshe

প্রিটোরিয়া, ২০ জানুয়ারি – আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা পুনরুদ্ধার করার মিশন শুরু হচ্ছে আজ শনিবাব। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আজ বেলা ২টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো ট্রফি (বিশ্বকাপ) জয়ের স্বাদ নেন বাংলাদেশের যুবারা। এখন পর্যন্ত আইসিসি আসরে বড় কোনো ট্রফি জিততে পারেনি বাংলাদেশের সিনিয়র ক্রিকেট দল। যুবাদের হাত ধরেই বিশ্বকাপ ট্রফি আসে বাংলাদেশে।

যুব বিশ্বকাপে ট্রফি জয়ের পর গত আসরে (২০২২ সালে) তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে এবার টুর্নামেন্টের ট্রফি পুনরুদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসী যুবারা। গত মাসে ভারত-শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ট্রফি জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ট্রফি জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বিশ্বকাপেও সফল হতে চান বাংলাদেশের যুবারা।

এরই মধ্যে বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে আত্মবিশ্বাসের পারদ আরও উঁচুতে এখন যুবাদের। আর সেটি কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েই টুর্নামেন্টের সূচনা করতে চান মাহফুজুর রহমান রাব্বিরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ জানুয়ারি ২০২৪

Scroll to Top