দেখে নিন বিপিএলের ঢাকার প্রথম পর্বের সূচি

দেখে নিন বিপিএলের ঢাকার প্রথম পর্বের সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে আগামীকাল। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে ১ মার্চ। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে পাঁচটি ভাগে। প্রথম ভাগটা হচ্ছে ঢাকায়। চারটি ম্যাচ ডেতে প্রথম পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ।

এরপর বিপিএলের ক্যারাভান যাবে সিলেটে। ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল, ৬-১০ ফেব্রুয়ারি হবে আটটি ম্যাচ। এরপর ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।

Scroll to Top