সংসদে বিরোধী দলের নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ

সংসদে বিরোধী দলের নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ
Fresh Add Mobile

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হচ্ছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, উপনেতা হচ্ছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আর বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গণমাধ্যমকে এ তথ্য জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

BkashBkash

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি ১১টি আসনে জয়লাভ করে। আর ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। কিন্তু স্বতন্ত্রদের বিরোধী দলে বসা নিয়ে অনীহা রয়েছে বলে জানা গেছে।

Scroll to Top