এর আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেন, তাঁর দেশ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।
মুমতাজ জাহরা আরও বলেন, পাকিস্তান ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সফরগুলোও স্থগিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের ‘গ্রিন মাউন্টেন’-এ সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


