উত্তরা ইউনিভার্সিটির সহ–উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী

উত্তরা ইউনিভার্সিটির সহ–উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী

উত্তরা ইউনিভা‍র্সিটির সহ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী। মঙ্গলবার তাঁর যোগদান উপলক্ষে উত্তরা ইউনিভা‍র্সিটির সভাকক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিভা‍র্সিটির উপাচা‍র্য ইয়াসমীন আরা লেখা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত সহ-উপাচার্যকে। রাষ্ট্রপতি ১১ জানুয়ারি গৌর গোবিন্দ গোস্বামীকে উত্তরা ইউনিভা‍র্সিটির সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। উত্তরা ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Scroll to Top