স্মরণসভায় আরও বক্তব্য দেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সবুর, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। সভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান।
তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেন ২০০৩ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বিপ্লব ও বিপ্লবী আদর্শের প্রতি তিনি আজীবন একনিষ্ঠ ছিলেন।



