‘চুক্তি’ ভাঙার শাস্তি হিসেবে ছয় ছক্কা খেলেন হারিস রউফ

‘চুক্তি’ ভাঙার শাস্তি হিসেবে ছয় ছক্কা খেলেন হারিস রউফ

ইনিংস ব্রেকে অ্যালেন রউফের সঙ্গে তাঁর চুক্তির কথা ফাঁস করেছেন। তিনি বলেছেন, ‘সিরিজের আগে আমরা একটা চুক্তি করেছিলাম। রউফ আমাকে কোনো বাম্পারস (বাউন্সার) দেবে না, আমিও তাঁর বলে মারব না। সে আমাকে বাম্পারস দিয়েছে, তাই সব চুক্তিটুক্তি বাতিল হয়ে গেছে।’

রউফ আক্রমণাত্মক পেসার। বল করতে পারেন ১৫০ কিলোমিটার গতিতেও। তাই হয়তো সিরিজের আগে মজা করে রউফের সঙ্গে এই প্রসঙ্গে কথা হয়েছে অ্যালেনের। আজ অ্যালেনের বিপক্ষে ইনিংসের ষষ্ঠ ওভারে রউফ ছক্কা দেন ৩টি। ওই ওভারে মোট ২৮ রান দেন রউফ। এরপর ইনিংসের ১২তম ওভারে রউফের বলে আরও ৩টি ছক্কা মারেন অ্যালেন। ওই ওভারে রান দেন ২৩। সব মিলিয়ে ৪ ওভারে ৬০।

Scroll to Top