মূল্যস্ফীতি নাহয় ঠিক হবে, কিন্তু মনঃস্ফীতি ঠিক করবে কে

মূল্যস্ফীতি নাহয় ঠিক হবে, কিন্তু মনঃস্ফীতি ঠিক করবে কে

অক্সফামের এক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে সবচেয়ে ধনী ১ শতাংশ বাংলাদেশি জাতীয় সম্পদের ১৬ দশমিক ৩ শতাংশের মালিক ছিলেন। আর সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের মালিকানায় ছিল মাত্র ৮ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানার আয় ও ব্যয় জরিপ ২০২২-এর চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ধনী ১০ শতাংশ মানুষের হাতেই এখন দেশের মোট আয়ের ৪১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের আয় দেশের মোট আয়ের মাত্র ১ দশমিক ৩১ শতাংশ।

গত এক যুগে দেশে অর্থনীতিতে প্রবৃদ্ধি যেমন বেড়েছে, সঙ্গে দ্রুতগতিতে বৈষম্যও বেড়েছে। অথচ এমনটি হওয়ার কথা ছিল না।

সুশাসনের অভাব মানুষের মনঃস্ফীতি ঘটায়। এর কারণে দেহকাঠামোয় অনেকে মানুষ থাকলেও মনুষ্যত্ব বিচারে অনেকেই এই মর্যাদা হারান। মনঃস্ফীতি রোধে প্রয়োজন সুশাসনের অন্যতম শর্ত—আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সার্বিক কল্যাণসাধনের মতো বিষয়গুলো।

Scroll to Top