মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশায় যাত্রীবেশে ওঠা এক ব্যক্তির ছুরিকাঘাতে জসিম মুন্সি নামের এক চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম (২৭) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের প্রয়াত ছালাম মুন্সির ছেলে। এ ঘটনায় আবদুল আলী নামে ওই যাত্রীকে আটক করে র্যাবের কাছে দিয়েছে স্থানীয় লোকজন।





