ফুটবলে আসছে সেরা গোলের ‘মার্তা পুরস্কার’

ফুটবলে আসছে সেরা গোলের ‘মার্তা পুরস্কার’

মার্তা! পরিচয় করিয়ে দেওয়ার জন্য শুধু ছোট এই নামটাই যথেষ্ট।

ফুটবলের দেশ ব্রাজিল। তবে সেখানে মেয়েদের ফুটবলটা এখনো অতটা আলো ছড়াতে পারেনি। বিশ্বকাপ যদি তুলনার মানদণ্ড হয়, তবে ব্রাজিলের ছেলেদের সঙ্গে তো কোনো তুলনাই চলে না মেয়েদের ফুটবল দলের। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পুরুষ ফুটবল দল। মেয়েরা তো এখনো কাপ হাতেই নিতে পারেনি।

সেই ব্রাজিল নারী দলের একজন অবশ্য জ্বলজ্বল করেই জ্বলেন ফুটবলের আকাশে। সেই তারার নাম মার্তা, সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলার। তর্কযোগ্যভাবে সর্বকালের সেরাই। ছয়–ছয়বার ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের স্বীকৃতি এরই প্রমাণ।

Scroll to Top