পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গতকাল রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়, দুই দিন শুনানি নিয়ে তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দিলেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি।




