তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। ছিলেন না বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজেও। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দলেও তিনি ছিলেন না।
১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল।


